স্পট মার্কেটে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১৩:২৫
রেকর্ড ডেটের আগে আগামী রবিবার (২৯ আগস্ট) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। খবর-ডিএসই।
কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩১ আগস্ট, মঙ্গলবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর, বুধবার। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

