দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১৬:০০

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী দু’এক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি জানান, এ মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে এবং দক্ষিণাঞ্চলে কিছুটা বাড়তে পারে। তবে অতি ভারী বর্ষনের সম্ভানা কম। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কক্সবাজারে সর্বোচ্চ ১৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুতুবদিয়া ১১৯, হাতিয়া ১১৬, তাড়াশ ১১২, মাইজদীকোর্ট ৮২, তেঁতুলিয়া ৭৬, রাজারহাট ৬৭, চট্টগ্রাম ৬৬, শ্রীমঙ্গল ৬২, টেকনাফ ৪৬, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গা ৪১, ফেনী ৩৭, সীতাকুন্ড ৩৫, নিকলি ২৮, দিনাজপুর ২৬, এবং সন্দ্বীপ ও ময়মনসিংহ ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম টাঙ্গাইলে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ে।
আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৮ মিনিটে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading