দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে আতঙ্ক, দেশে ফেরার আবেদন নাইজেরিয়ানদের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে আতঙ্ক, দেশে ফেরার আবেদন নাইজেরিয়ানদের

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১৮:৫৭

দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী বিক্ষোভের জেরে আতঙ্কে অন্তত ১৩০ জন নাইজেরিয়ান নাগরিক নিজ দেশে ফেরার আবেদন করেছেন বলে জানিয়েছেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিয়ানকা ওদুমেগউ-ওজুকু।

সোমবার (৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি চালু করা সরকারি পুনর্বাসন কর্মসূচিতে এরা প্রথম আবেদনকারী। চলমান পরিস্থিতিতে সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত সপ্তাহে প্রিটোরিয়া ও জোহানেসবার্গে বিক্ষোভকারীরা সমাবেশ করে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি জানায়। তাদের অভিযোগ, অনিবন্ধিত বিদেশিরা চাকরি, নিরাপত্তা ও জনসেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তবে অভিবাসী অধিকারকর্মীদের দাবি, দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক সংকটের জন্য দীর্ঘদিন ধরেই বিদেশিদের দায়ী করা হচ্ছে, যা বাস্তবতার প্রতিফলন নয়।

ঘানা সহ কয়েকটি আফ্রিকান দেশ তাদের নাগরিকদের ওপর হামলা ও বৈষম্যের অভিযোগ তোলার পর দক্ষিণ আফ্রিকা সরকার গত মাসে বিদেশিবিদ্বেষী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এদিকে ৪ ও ৮ মে আরও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নাইজেরিয়া সরকার। ইতোমধ্যে আবুজায় দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারকে তলব করা হয়েছে এবং দেশটিতে থাকা নাইজেরিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading