ঈদযাত্রার ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১৯:৫৮

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট বিক্রির সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু কার্যক্রম শুরু হবে।

অগ্রিম যাত্রার টিকিট বিক্রির সূচী:

১৩ মে ২০২৬ তারিখে ২৩ মে ২০২৬-এর টিকিট,
১৪ মে ২০২৬ তারিখে ২৪ মে ২০২৬-এর টিকিট,
১৫ মে ২০২৬ তারিখে ২৫ মে ২০২৬-এর টিকিট,
১৬ মে ২০২৬ তারিখে ২৬ ও ২৭ মে ২০২৬-এর টিকিট,
১৭ মে ২০২৬ তারিখে পরবর্তী দিনের টিকিট বিক্রি করা হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে ২০২৬ তারিখের টিকিট বিক্রির ব্যবস্থা করা হবে।

ফেরত যাত্রার টিকিট বিক্রির সূচী:
২১ মে ২০২৬ তারিখে ৩১ মে ২০২৬-এর টিকিট,
২২ মে ২০২৬ তারিখে ১ জুন ২০২৬-এর টিকিট,
২৩ মে ২০২৬ তারিখে ২ জুন ২০২৬-এর টিকিট,
২৪ মে ২০২৬ তারিখে ৩ জুন ২০২৬-এর টিকিট,
২৫ মে ২০২৬ তারিখে ৪ জুন ২০২৬-এর টিকিট ইস্যু করা হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

অগ্রিম ও ফেরত যাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

একজন যাত্রী প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করা যাবে।

ঈদের টিকিট ফেরত (রিফান্ড) করা যাবে না।

যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এই নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading