লেনদেনের শীর্ষে এসবিএসি ব্যাংক

লেনদেনের শীর্ষে এসবিএসি ব্যাংক

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১| আপডেট ১৬:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (২৬ আগস্ট) লেনদেনের শীর্ষে উঠে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্সিয়াল ব্যাংক ( এসবিএসি)। কোম্পানিটির ৭২ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লঙ্কাবাংলা ফাইনান্সের শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ১৯ লাখ ২২ হাজার টাকার। ৫৯ কোটি ৩৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, আইপিডিসি, লাফার্জ হোলসিম, সাইফ পাওয়ার, ডাকা ব্রাক হাউজিং, ইসলামিক ফাইনান্স এবং পাওয়ার গ্রিড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading