পাকিস্তানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিকের মৃত্যু
উত্তরদক্ষিণ| শনিবার, ২৮ আগস্ট ২০২১| আপডেট ০৮:৪৫
পাকিস্তানের করাচিতে রাসায়নিক একটি কারখানায় আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও আটকা পড়ে আছেন ২৫ জনের মতো। অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা ও ছাদের দরজা বন্ধ ছিল বলে জানা গেছে।
পুলিশের কর্মকর্তা শাহজেহান খান বলেছেন, ‘আমরা এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি। আমরা আটকে পড়া আরও মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আশঙ্কা করছি তাদেরকে হয়তো বের করা যাবে না।’ কারখানাটিতে জরুরি বহির্গমন পথ নেই বলেও জানান তিনি।
শাহজেহান বলেন, ‘ছাদে যাওয়ার সিড়িপথ তালাবদ্ধ ছিল। খোলা থাকলে শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা ছিল কিংবা তারা দৌঁড়ে ছাদে উঠে যেতে পারতেন।’
এর আগে ২০১২ সালে করাচির বালদিয়া শহরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। দেশটিতে দুর্বল শ্রম আইন ও ভবন কোড না মানায় প্রায় নানা দুর্ঘটনা ঘটে থাকে।

