আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ
উত্তরদক্ষিণ| সোমবার, ৩০ আগস্ট ২০২১| আপডেট ১১:৪৫
আজ সোমবার (৩০ আগস্ট) সরকারি ছুটি। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমী। এই উপলক্ষে আজ দেশের ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ। ফলে এদিন ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন হবে না। বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূ্ত্রে এই তথ্য জানা গেছে।
আগামীকাল মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে আবার স্বাভাবিক লেনদেন হবে ব্যাংক ও পুঁজিবাজারে।
করোনাভাইরাসের বিধিনিষেধ (লকডাউন) শিথিল করায় গত ১১ আগস্ট থেকে দেশে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ স্বাভাবিক লেনদেনের সময়সূচিতে ফিরে আসে ব্যাংক। দীর্ঘ ১৬ মাস পর স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংকিং কার্যক্রম। এর আগে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন চললেও গতবছরের ২৯ মার্চ থেকে সীমিত আকারে খোলা রাখা হয়। ব্যাংকের লেনদেন সময়ের সঙ্গে সামঞ্জস্য বিধান করে পুঁজিবাজারের লেনদেনও সীমিত করা হয়। সর্বশেষ ১১ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংকের লেননেদ, স্বাভাবিক নিয়মে চলছে পুঁজিবাজারের লেনদেনও।

