করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১| আপডেট ০৯:৩o
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের।
মঙ্গলবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক জরিপ মতে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ২৩ হাজার ৬৯৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৭৯ লাখ ৯০০ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫১২ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৮৭৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৬ হাজার ৩৯৩ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ইন্ডিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮২০ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৫৯২ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
কেএস

