এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করার আহ্বান: পররাষ্ট্রমন্ত্রীর
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১| আপডেট ১৬:১৫
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসিভুক্ত দেশগুলোকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এলডিসির পঞ্চম সম্মেলনের প্রস্তুতির জন্য জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. মোমেন এশিয়া অঞ্চলের দেশগুলোর জন্য এলডিসির নির্মাণ কাঠামো শক্তিশালী নীতি ও সহায়ক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ড. মোমেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসির বেশির ভাগ দেশগুলোর বিশেষ করে দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ ও অবকাঠামো বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।
এছাড়া, স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশ বহুমুখী ফোরামে সক্রিয় নেতৃত্বের ভূমিকা পালন করে আসছে। এর স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও নিউইয়র্কে জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর বব রায়সহ এলডিসি-৫ প্রিপারেটরি কমিটি ব্যুরোর সহ-সভাপতি নির্বাচিত হন। এলডিসির পঞ্চম সম্মেলন প্রস্তুতির জন্য এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেএস

