বুধবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

বুধবার বসছে জাতীয় সংসদের অধিবেশন

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১| আপডেট ১৭:০০

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হবে জাতীয় সংসদ অধিবেশন। অধিবেশন হবে চার কার্যদিবসের।

করোনা প্রাদুর্ভাবের কারণে দ্রুত অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই অধিবেশনেও সাংবাদিকরা প্রবেশের অনুমতি পাচ্ছেন না। সংসদের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান।

জাতীয় সংসদের যুগ্ম সচিব মো. তারিক মাহমুদ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনকালীন সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হবে। করোনা পরীক্ষা করে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিবেশনে যেতে হয়। অধিবেশনের কার্যদিবসের মধ্যে বিরতি রাখলে কেউ সংক্রামিত হতে পারেন। এজন্য শুক্রবারও অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে।

আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন)।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading