দেশে ফিরলো কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি

দেশে ফিরলো কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি

উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ০৯:০৫

আফগানিস্তানের কাবুল থেকে উদ্ধার হওয়া বাংলাদেশের ১২ নাগরিকের ৬ জন দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুবাই থেকে ইকে ৫৮৪ ফ্লাইটে রাত ১১টা ২৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে মঙ্গলবার দুপুরে দেশে ফেরার উদ্দেশে কাতারের দোহা থেকে প্রথমে দুবাই যান, দুবাই থেকে দেশে ফেরেন তারা।

দেশে ফেরা ৬ বাংলাদেশি হলেন- রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। এরা সবাই কাবুলে টেলি নেটওয়ার্ক প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেসের কর্মী ছিলেন।

কাবুল থেকে তাদের সঙ্গে আরও ছয় বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছিল। ওই ছয়জনকে রাখা হয়েছে রিয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। তাদের সঙ্গে আছেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রায় দেড়শ আফগান শিক্ষার্থীও। এদের সবাইকে দেশে আনার প্রক্রিয়া চলছে।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading