নগদ একাউন্ট থেকে বয়স্ক ভাতার টাকা গায়েব

নগদ একাউন্ট থেকে বয়স্ক ভাতার টাকা গায়েব

উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৪:৫৫

পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক মানুষের মোবাইল’র নগদ একাউন্ট থেকে বয়স্ক ভাতার টাকা গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

গত জুন মাস থেকে এমন ঘটনা ঘটলেও স্থানীয় সমাজ সেবা অফিসে অভিযোগ দিয়ে অদ্যবধি এর কোন সুফল পায়নি ভাতা ভোগীরা। সংঘবদ্ধ একটি চক্র পাস ওয়ার্ড সংগ্রহ করে ভাতাভোগীদের মোবাইল থেকে বয়স্ক ভাতার ওই টাকা গায়েব করে ফেলেছে । যাতে করে সরকারের বয়স্ক ভাতার এ পদক্ষপে কিছুটা হলেও ভেস্তে যেতে বসেছে ।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের ভাতা ভোগী অনিল চন্দ্র ডাকুয়া জানান, তিনি চলতি অর্থ বছরে বয়স্ক ভাতার কার্ড করেছেন। প্রথম ধাপে ৩ জুন ৩০০০ টাকা মোবাইলে আসলেও তিনি মোবাইল ম্যাসেজ খেয়াল না করায় ২৮ জুন তার ওই টাকা তুলে নিয়ে যায় ওই চক্রটি। বিষয়টি তিনি উপজেলা সমাজ সেবা অফিসে অভিযোগ করেও কোন সুরাহা পাননি।

স্থানীয় সমাজ সেবক মিজানুর রহমান টুটু বিশ্বাস জানান, বয়স্ক ভাতার টাকা মোবাইল থেকে গায়েবের ঘটনা অনেকেরই হয়েছে। যা তিনি একাধিক মানুষের মুখেও শুনেছেন।

কলাপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান জানান, বয়স্ক ভাতার টাকা গায়েবের ঘটনা অন্তত: ৩০ থেকে ৩৫ জনের ক্ষেত্রে ঘটেছে। এছাড়া প্রাথমিকের উপবৃত্তির টাকা গায়েবের কয়েকটি ঘটনা তিনি অবগত হয়েছেন। তিনি এ ঘটনায় নগদ’র জোন ইনচার্জকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading