দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৬:১০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির বা ৩৯.৯৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ফাইন্যান্সের। খবর-ডিএসই।

আগের কার্যদিবস মঙ্গলবার (৩১ আগস্ট) প্রাইম ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ২০ পয়সায়। অর্থাৎ বুধবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৬.১৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেটো স্পিনিংয়ের ৪.৫৪ শতাংশ, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.১৭ শতাংশ, জাহিন টেক্সটাইলের ২.৮০ শতাংশ, লাফার্জ হোলসিমের ২.৭২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ২.৭১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ২.৬৫ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৫৮ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের ২.৫৭ শতাংশ দর কমেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading