সূচকের উত্থানে চলছে লেনদেন
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১১:২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৬৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯১ পয়েন্টে। বৃহস্পতিবার ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৯ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

