যমুনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার উপরে

যমুনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার উপরে

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৪:২৫

মৌসুমি বায়ুর প্রভাবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় যমুনা নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যেই পানিবন্দি হয়ে পড়েছে জেলার অর্ধলাখেরও বেশি মানুষ।তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চল আরো প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কট। তলিয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, বিস্তীর্ণ রোপা আমনের ক্ষেত। নদী ভাঙনের কারণে দিশেহারা হয়ে পড়েছেন সদর, চৌহালী ও শাহজাদপুরের নদী পারের মানুষ। তবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত কয়েক দিন ধরেই যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পূর্ভাবাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, যমুনা নদীর পানি বৃদ্ধি আরও দুইদিন অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ সির্ভিল সার্জন ড. রামপদ রায় জানান, বন্যা কবলিত এলাকায় আমাদের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। সেই সাথে সার্বক্ষনিক বন্যাকবলিত মানুষদের খোঁজ নেওয়া হচ্ছে।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading