সূচকের উল্লম্ফনে শেষ হয়েছে সপ্তাহের লেনদেন

সূচকের উল্লম্ফনে শেষ হয়েছে সপ্তাহের লেনদেন

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে এখন পরযন্ত সর্বোচ্চ উত্থান। এখন সূচকটি আর মাত্র ১৯ পয়েন্ট বাড়লেই ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে। খবর-ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৭ কোটি ৯৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, দর কমেছে ১০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading