লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫৩ কোটি ২৯ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ১৩ লাখ ১৩ হাজার টাকার। ৪৪ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে শেষ স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা । লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিপিএইচ ইস্পাত, লাফার্জ হোলসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, অ্যাক্টিভ ফাইন, পাওয়ার গ্রিড, আইএফআইসি ব্যাংক এবং এসএস স্টিল।

