সেতাবগঞ্জ পৌরসভায় ২৪ কোটি ৯৪ লাখ টাকার বাজেট পেশ

সেতাবগঞ্জ পৌরসভায় ২৪ কোটি ৯৪ লাখ টাকার বাজেট পেশ

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:১০

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আলোচনায় ২৪ কোটি ৯৪ লক্ষ ৪৬ হাজার ৭ শত ৯৬ টাকার বাজেট পেশ করেছেন মেয়র মোঃ আসলাম।

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় সেতাবগঞ্জ পৌরসভা চত্বরে পৌরসভার মেয়র মোঃ আসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে পৌরসভার বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলা হয়।

উক্ত বাজেট আলোনাচনা সভায় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাসার, বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, উত্তরা অটো রাইস মিলের স্বত্তাধীকারী মোঃ আলতাফুর ইসলাম, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ পৌরসভার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading