পূরবী জেনারেলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৯:১০
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। যা গত হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪২ পয়সা। আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৩ পয়সা। গত হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা।

