নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে : অর্থমন্ত্রী

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে : অর্থমন্ত্রী

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৮:৪৫

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমম্বয়ে গঠিত ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বাংলাদেশকে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে ২০১৫ সালে গঠিত এই বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের অনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যেই ব্যাংকটিতে যোগদানের বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে গত ১৫ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আলোচনা হয়। ওই আলোচনার ধারাবাহিকতায় ব্যাংকটির সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হয়। বাংলাদেশ ছাড়াও উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত ব্যাংকটির সদস্যপদ লাভ করেছে। উল্লেখ্য, এবারই প্রথম ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোনো রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগদানের অনুমোদন দেওয়া হলো।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গব্ন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় জানিয়ে তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্য হিসাবে যোগাদান সংক্রান্ত বাকি আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading