রাজধানীতে মাদক বিক্রি ও সেবনে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

উত্তরদক্ষিণ| শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৫:৪৫

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেন্সিডিল জব্দ করা হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির (ঢাকা মেট্টোপলিটন পুলিশ) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ মামলা করা হয়েছে।’

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৩২ পুড়িয়া হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ৩ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৭৫২ পিস ইয়াবা জব্দ করা হয় বলেও তিনি জানান।

কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading