আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস: মানবিক হোক পৃথিবী
উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৩:৪৯
আজ শনিবার আন্তর্জাতিক শরণার্থী দিবস। প্রতিবছর ২০ জুন বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি।
এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘শরণার্থীদের প্রতি সংহতি’ যা বিশ্বজুড়ে সংঘাত বা নিপীড়নের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষ ও শরণার্থীদের সুরক্ষা এবং মর্যাদা প্রতি একাত্মতা প্রকাশ করার আহ্বান জানায়।
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০০১ সাল থেকে প্রতি বছর দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন প্রতি ৭৭ জনের একজন শরণার্থী। গত এক দশক ধরে প্রতি বছর শরণার্থীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশেও শরণার্থীর সংখ্যা বাড়ছে।
এদেশে প্রায় ৪ লাখের মতো রোহিঙ্গা রয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এর সংখ্যা আরও বাড়তে শুরু করে। মিয়ানমারের সেনা নির্যাতন ও গণহত্যা থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয়ায় বর্তমানে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে নিয়ে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ।
ইউডি/রেজা

