আগামীকাল ৮ ফান্ডের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ| রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৩:৫০
আগামি সোমবার ( ৬ সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ফান্ডগুলো হলো- আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। খবর-কোম্পানি।
সোমবার ফান্ড ৮টির স্পট মার্কেট সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে ফান্ড ৮টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে ফান্ড ৮টি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এসব ফান্ডের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

