লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো
উত্তরদক্ষিণ| বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:৩০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড(বেক্সিমকো)। কোম্পানিটির ১১৬ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লঙ্কাবাংলা ফাইনান্স শেয়ার লেনদেন হয়েছে ৯১ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকার। ৮৫ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইপিডিসি, ইসলামিক ফাইনান্স, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ, ব্রিটিস আমেরিকান টোবাকো, লাফার্জ হোল সিম এবং ন্যাশনাল হাউজিং।

