দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল
উত্তরদক্ষিণ| বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:৪৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৪.৫৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডমিনেজ স্টিলের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডমিনেজ স্টিলের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ১০ পয়সা। বুধবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৩ টাকা ৯০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৪৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডমিনেজ স্টিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইপডিসির ৯.৩৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৭২ শতাংশ, এএমসিএল প্রাণের ৮.৩৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.১৭ শতাংশ, সোনালী পেপারের ৭.৬২ শতাংশ, ফার্মা এইডের ৭.৪৯ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ফরচুন সুজের ৬.৫৫ শতাংশ এবং বেক্সিমকো লিমিটেডের ৬.৫৩ শতাংশ দর বেড়েছে।

