কুড়িগ্রামে করোনাকালিন স্বাস্থ্য বার্তা প্রচারে কর্মশালা

কুড়িগ্রামে করোনাকালিন স্বাস্থ্য বার্তা প্রচারে কর্মশালা

উত্তরদক্ষিণ| বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:৫০

কুড়িগ্রামে করোনাকালীন স্বাস্থ্য বার্তা প্রচারে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনমূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের সমন্বয় একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা তথ্য অফিস কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালায় শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডঃআহসান হাবীব নীলু প্রমুখ।

দিনব্যাপী এই কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষক, স্বেচ্ছাসেবক, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএস

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading