কনজ্যুমার খাতের বিনিয়োগ প্রত্যাহার ইবনে সিনার

কনজ্যুমার খাতের বিনিয়োগ প্রত্যাহার ইবনে সিনার
ইবনে সিনা

উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:৫০

কনজ্যুমার পণ্য খাতে করা তার বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এই সিদ্ধান্তের আলোকে ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রি করে দেবে কোম্পানিটি। খবর-ডিএসই।

জানা যায়, দ্যা ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ৪০ ভাগ শেয়ারের মালিক ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এই শেয়ার ক্রয়ে কোম্পানিটি ৬ কোটি টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু সামগ্রিক বাস্তবতা পর্যালোচনায় এই খাতে বিনিয়োগ বাস্তবসম্মত ও লাভজনক নয় বলে মনে করছে কোম্পানির পরিচালনা পর্ষদ। যে কারণে এই বিনিয়োগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading