অ্যাপেক্স ফুটওয়্যারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৩:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। খবর-ডিএসই।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের বছর কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

