সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিডি মনোস্পুল

সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিডি মনোস্পুল

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৫:১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) দরপতনের শীর্ষে রয়েছে বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৩৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬ কোটি ৫১ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩০ লাখ ৯৯ হাজার টাকা। ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৫.৪৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭২ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং ও দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading