ইতালিতে যাওয়া হলো না মুখ্যমন্ত্রী মমতার

ইতালিতে যাওয়া হলো না মুখ্যমন্ত্রী মমতার
মমতার নতুন ৪৩ মন্ত্রীর শপথ ৬ মিনিটেই শেষ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১। আপডেট ২২:০০

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইতালির রোমে অনুষ্ঠেয় বিশ্ব শান্তি বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর হিন্দুস্থান টাইমস।

শনিবার (২৫ সেপ্টেম্বর) মমতার আবেদন খারিজ করে ওই আয়োজনে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর পদমর্যাদা যথেষ্ট নয় বলে উল্লেখ করা হয়।

এদিকে, অক্টোবরের ৬ ও ৭ তারিখ রোমে এই শান্তি বৈঠক বসার কথা রয়েছে। একটি বেসরকারি সংস্থা এই বৈঠক আয়োজন করছে। সেখানে পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর মার্কেলসহ বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত থেকে ওই বৈঠকে একমাত্র আমন্ত্রণ পেয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে তার বক্তব্যও রাখার কথা ছিল।

অন্যদিকে, কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তে নাখোশ মমতা ব্যানার্জি। শনিবার ভবানীপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তার প্রতি হিংসা থেকেই কেন্দ্র সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading