১-৫ অক্টোবর বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

১-৫ অক্টোবর বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১২:০৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক কোর ব্যাংকিং সফট্ওয়্যার টি-২৪ (আর-১০) থেকে (আর-১৯) আপগ্রেডেশন উপলক্ষ্যে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচদিন বন্ধ থাকবে।

আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (শুক্রবার থেকে মঙ্গলবার) পাঁচদিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়েছে।

এসময় ব্যাংকের সকল শাখা ও উপশাখা, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ডিজিটাল ব্যাংকিং (এমবিএল রেইনবো), ইন্টারনেট ব্যাংকিং, ইসলামি ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংসহ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ে ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা মাইক্যাশও চালু থাকবে।

তৃতীয় প্রজন্মের মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ১৫০টি শাখা ও ১৯টি উপশাখা রয়েছে। এর মধ্যে ৪৫টি শাখায় সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের ১৮৭টি এটিএম বুথ, ২০টি সিডিএম এবং ১২৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading