ধর্মীয় উসকানির অভিযোগে মুফতি ইব্রাহিম আটক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৩:১৫
ওয়াজ নসিহতের নামে উল্টাপাল্টা ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
তিনি বলেন, সোমবার গভীর রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে ডিবির একটি দল আটক করে। তার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

