পিতাকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে সন্দেহে শিশুকে হত্যা করলো তালেবান

পিতাকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে সন্দেহে শিশুকে হত্যা করলো তালেবান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৪:৫০

আফগানিস্তানের তখর প্রদেশে তালেবান এক শিশুকে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির পিতাকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে সন্দেহ করার পর তাকে হত্যা করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাবা তালেবানবিরোধী আফগান প্রতিরোধ বাহিনীর সদস্য এমন সন্দেহের জেরে তার সন্তানকে হত্যা করে তালেবান।

শিশু হত্যার এ খবর প্রকাশ করেছে পানশির অবজারভার নামের একটি গণমাধ্যম। গণমাধ্যমটি পানশিরসহ আফগানিস্তানের খবর প্রকাশ করে থাকে। এই সংবাদের মাধ্যমেই সাধারণ মানুষের ওপর তালেবানের অত্যাচার-নিপীড়নের চিত্র উঠে এসেছে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক টুইট বার্তায় পানশির অবজারভার জানিয়েছে, আফগান প্রতিরোধ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত সন্দেহে আফগানিস্তানের তাখার প্রদেশে এক ব্যক্তির শিশু সন্তানকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় ছিল। তখন তারা নৃশংসতার জন্য কুখ্যাতি কুড়ায়। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তান দখলে নেয় তালেবান। দখলের পর তারা বলে, অতীতের মতো দেশ চালাবে না। কিন্তু তালেবানের কার্যক্রমের সঙ্গে তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না বলে অনেকেই জানিয়েছেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading