সুইডেনের গোথেনবার্গে বিস্ফোরণ: আহত ২৫
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৫:৩৫
সুইডেনের গোথেনবার্গে শহরে একটি আবাসিক ভবনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।খবর- রয়টার্স।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিস্ফোরণ হয়। দেশটির রাষ্ট্রীয় বেতার এসআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভবনটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সুইডেনের জরুরি বিভাগের কর্মীরা। বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
সুইডেনের পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিতে কাজ করছে তারা। গোটেনবার্গ এলাকার জরুরি সংস্থা জানিয়েছে, ভবনটির কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত রয়েছে। এখনও বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি।
উল্লেখ্য, সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে দলগত অপরাধ বেড়েছে। অপরাধীরা নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে।
ইউডি/সুস্মিত

