সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন

সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৫:৪৫ 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। খবর-ডিএসই।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ডিএসইতে ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় ১৫৪ কোটি ৮৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৯৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৭২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৮৮ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading