মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ

মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৮:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৭ হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। খবর-ডিএসই।

বুধবার ডিএসইতে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৩৩ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। বুধবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।

দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬ পয়েন্ট কমে ২১ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading