সাভারে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সাভারে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ০৯:৪০

সাভারে আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফরহাদ (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী ইউসুফ (২২) নামের একজন আহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফরহাদ (কং-৭৫৪৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে। তিনি আশুলিয়ার ইপিজেড ৭ম এপিবিএন ক্যাম্প এ কর্মরত ছিলেন। আহত মো. ইউসুফ বগুড়া জেলার গাবতলী থানার হাট খোলাপাড়া গ্রামের মো. মোখলেছের ছেলে।

পুলিশ জানায়, রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে আব্দুল্লাহপুর থেকে ইপিজেড পুলিশ ক্যাম্পে যাচ্ছিল ফরহাদ ও ইউসুফ। পথে তারা জামগড়া এলাকায় পৌছালে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ফরহাদ। এবং গুরুতর আহত অবস্থায় ইউসুফকে চিকিৎসার জন্য ডক্টরস হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি ট্রাক নাকি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading