ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু

ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১২:১৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে এবং ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীরা এখন থেকেই এসব রুটের টিকেট কিনতে পারবেন।

আগামী ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানের ফ্লাইট বিজি০৭১ স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি০৭২ স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

আগামী ১০ অক্টোবর থেকে প্রতি রবিবার ও বুধবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৪০৩৭ স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৮ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এছাড়াও আগামী ১০ অক্টোবর থেকে বিমানের ফ্লাইট বিজি০৪৩ ঢাকা থেকে প্রতি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। আর কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি০৪৪ ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading