লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম

লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৬:২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২০০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। খবর-ডিএসই।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১০৬ কোটি ৩৭ লাখ ৩ হাজার টাকার। ৯৪ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেডের।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইনান্স, সাইফ পাওয়ার, বিবিএস কেবলস, বারাকা পতেঙ্গা এবং শাহজিবাজার পাওয়ার।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading