আফগানিস্তানে আমেরিকা ‘ব্যর্থ’ হয়েছে: মার্কিন শীর্ষ জেনারেল

আফগানিস্তানে আমেরিকা ‘ব্যর্থ’ হয়েছে: মার্কিন শীর্ষ জেনারেল

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৬:৩০

আমেরিকার শীর্ষ জেনারেল স্থানীয় বুধবার সুস্পষ্টভাবে স্বীকারোক্তি দিয়ে বলেছেন, আফগানিস্তানে আমেরিকার ২০ বছরের যুদ্ধ ‘ব্যর্থ’ হয়েছে। খবর এএফপি’র। ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে বলেন, ‘আমাদের সকলের কাছে এটি সুস্পষ্ট যে তালেবান কাবুল দখল করায় আফগানিস্তান যুদ্ধ আমাদের চাওয়া অনুযায়ী শেষ হয়নি।’

আফগানিস্তান থেকে আমেরিকা সৈন্য প্রত্যাহার এবং রাজধানী কাবুল থেকে হুড়োহুড়ি করে লোকজনকে সরিয়ে নেয়ার ব্যাপারে কমিটির শুনানিতে মিলি বলেন, এ যুদ্ধ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০ দিন বা এমনকি ২০ মাস এটি ব্যর্থ ছিল না।

প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সামরিক উপদেষ্ঠার দায়িত্ব পালন করা এ জেনারেল বলেন, আফগানিস্তান থেকে ‘ফিরে আসার কৌশলগত ধারাবাহিক সিদ্ধান্তের ক্রমবর্ধিত প্রভাবে এমনটা হয়েছে। বাইডেন আফগানিস্তানে মার্কিন সৈন্যের ২০ বছরের উপস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দেন। গত এপ্রিলে বাইডেন ৩১ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তালেবানের সাথে করা একটি চুক্তি অনুযায়ী তিনি এমন নির্দেশ দেন।

মিলি ও ইউএস সেন্ট্রাল কমান্ড কমান্ডার ম্যাকেঞ্জি মঙ্গলবার সিনেট কমিটিকে বলেন, তারা ব্যক্তিগতভাবে আফগানিস্তানে আড়াই হাজার সৈন্য রাখার সুপারিশ করেছিলেন। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আফগানিস্তানের ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে ‘আংশিক’ পরামর্শ বাইডেন গ্রহণ করেছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল-কায়েদা হামলার পর আমেরিকা দেশটিতে আগ্রাসন চালায়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading