দর বৃদ্ধির শীর্ষে সিভিও পেট্রো
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৬:৩৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪.১৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিভিও পেট্রো কেমিকেলের। খবর-ডিএসই।
আগের কার্যদিবস বুধবার সিভিও পেট্রো কেমিকেলের ক্লোজিং দর ছিল ২১৬ টাকা ৮০ পয়সা।আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩৫ টাকা ৬০ পয়সায় । অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৮০ পয়সা বা ৮.৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রো কেমিকেল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালি পেপারের ৭.২৩ শতাংশ, প্রিমিয়ার সিরামিকের ৬.৯৮ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৬.৮৬ শতাংশ, অগ্নি সিস্টেমের ৬.৬৯ শতাংশ, ইউনিক হোটেলের ৬.৬২ শতাংশ, একমি লাভেলোর ৬.১২ শতাংশ, ল্যাবরেটরিজের ৬.১১ শতাংশ এবং বিডি লেম্পের ৬.০৮ শতাংশ দর বেড়েছে।

