যে সাজা হতে পারে ক্রিকেটার নাসিরের!

যে সাজা হতে পারে ক্রিকেটার নাসিরের!

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১ অক্টোবর ২০২১। আপডেট ১৩:৪৫

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে নাসিরের সাথে স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান এ প্রতিবেদন জমা দেন।

এ বিষয়ে ঢাকার নিম্ম আদালতের আইনজীবী মাহবুব হোসেন বলেন, ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে যে ধারার অভিযোগ আনা হয়েছে, এতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে। মামলার চার্জগঠনের পর বিচার শেষে আদালত নির্ধারণ করবেন কি সাজা হতে পারে। চার্জগঠনের সময় যদি ডিসচার্জ হয়, তাহলে তিনি অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।

এদিকে, পিবিআই নাসির হোসাইনের বিরুদ্ধে যে ধারায় প্রতিবেদন দিয়েছে, সেই ধারার অভিযোগ প্রমাণিত হলে তার সাত বছরের সাজা হতে পারে। অপর দুই আসামিরও একই সাজা হতে বলে জানিয়েছেন আইনজীবীরা।

৪৬৮ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রতারণা করার উদ্দেশ্য জাল দলিল ব্যবহার করে, জালিয়াতি করে উক্ত ব্যক্তির ৭ বছরের সশ্রম-বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে।

৪৯৪ ধারায় বলা হয়েছে, স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী বর্তমান থাকাবস্থায় পুনরায় বিয়ে করলে, তা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে এবং এই অপরাধ প্রমাণিত হলে স্বামী বা স্ত্রীর ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।

৪৯৭ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো বিবাহিত নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি ছাড়া যৌনসঙ্গম করে এবং অনুরূপ যৌনসঙ্গম যদি ধর্ষণের অপরাধ না হয়, তাহলে সে ব্যক্তি ব্যভিচারের দায়ে দায়ী হবে। যার সর্বোচ্চ শাস্তি ৭ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডসহ উভয় দণ্ড। তবে ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রীলোকটির কোনো শাস্তির বিধান আইনে নেই।

৫০০ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মানহানি করে, তবে উক্ত ব্যক্তির দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে।

এদিকে, প্রতিবেদন দাখিলের পর বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আসামিদের আগামী ৩১ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।

গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading