সাবেক মন্ত্রিপরিষদ সচিব কাজী সামসুল আলম আর নেই
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১ অক্টোবর ২০২১। আপডেট ২০:০০
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কাজী সামসুল আলম আর নেই। তিনি আজ সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাজী সামসুল আলমের বয়স হয়েছিল ৮০ বছর। মস্তিস্কে অস্ত্রোপচার হওয়ার পর থেকে তিনি স্নায়ুবিক জটিলতায় ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগাহী ও সহকর্মী রেখে গেছেন। তিনি ১৯৬৪ ব্যাচের সিএসপি অফিসার ছিলেন।
১৯৯৮ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০০১ সালের ৩০ জুন পর্যন্ত সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কাজী সামসুল আলম।

