করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২ অক্টোবর ২০২১। আপডেট ০৯:৪৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন।

শনিবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের বর্তমানে আইসিইউতে ৬ জনসহ মোট ১২১ রোগী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading