জাতীয় পার্টির মহাসচিব বাবলু আর নেই
উত্তরদক্ষিণ। শনিবার, ২ অক্টোবর ২০২১। আপডেট ১০:১৫
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২ অক্টোবর) সকাল ৯ টা ১২ মিনিটে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় পার্টিরে চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে। এরপর বাদ এশা গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে মরদেহ দাফন করা হবে।
তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।
এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। তিনি দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
ইউডি/সুস্মি

