চিকিৎসা শেষ, মির্জা আব্বাসের দেশে ফেরা নিয়ে সুখবর

চিকিৎসা শেষ, মির্জা আব্বাসের দেশে ফেরা নিয়ে সুখবর

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ১৩:২৫

দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে বিদেশে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানে তার মালয়েশিয়া থেকে ঢাকায় আসার কথা রয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, ‘দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস অনেকটা সুস্থ আছেন। তাই তিনি মালয়েশিয়া থেকে দেশে আসতেছেন।’

এর আগে গত ১৫ মার্চ অসুস্থ হয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading