হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৩৫

ইন্ডিয়ার মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে ইন্ডিয়া থেকে আমদানি-রপ্তানি একদিন বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো।

রবিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, ইন্ডিয়ার গান্ধীজীর ১৫২তম জন্মদিন উপলক্ষে সেদেশে সরকারি ছুটি ছিলো। সেই কারণে গতকাল শনিবার ইন্ডিয়া থেকে কোনো প্রকার পণ্যবাহী ট্রাক এবন্দরে প্রবেশ করেনি। এছাড়াও তারা কোনো পণ্যও এদেশ থেকে আমদানিও করেনি। তবে গতকাল ইন্ডিয়া থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো।

তিনি আরও জানান, একদিন বন্ধের পর আজ রবিবার সকাল থেকে যথারীতি নিয়মে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে ইন্ডিয়ান পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আবার আনলোড হয়ে, দেশি ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading