অ্যাপেক্স ট্যানারির লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১২:১৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর-কোম্পানি।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছিল গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৩ টাকা ১৭ পয়সা। আগামী ২৯ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর ।

