ব্লক মার্কেটে ৪১টি কোম্পানির লেনদেন

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৬ লাখ ৮৩ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৪৫ লাখ টাকা। খবর-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। ওরিয়ন ফার্মা লিমিটেডের ৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এমজেএলবিডি ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, এইচ. আর টেক্সটাইল, আইসিবি, আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইসিলামিক ব্যাংক,লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল হাউজিং, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পেনিনসুলা, পাওয়ার গ্রীড, প্রাইম ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রূপালী ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading