করোনা: মমেক হাসপাতালে ইউনিটে ৮ মৃত্যু

করোনা: মমেক হাসপাতালে ইউনিটে ৮ মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১১:০৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০জন।

সোমবার (৪ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন খান মুন জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে একজন করোনায় ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এদিকে, করোনা ইউনিটে বর্তমানে আইসিইউতে ৪ জনসহ মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading